উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ October, ২০২৫

উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ October, ২০২৫ |
পার্বতীপুর স্টেশনের অদূরে লোকোশেড এলাকায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় দুটি লোকোমেটিভ (ইঞ্জিন) মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত ও উল্টে গেছে। তবে দুর্ঘটনার এখানেই শেষ নয়; পরবর্তীতে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন দুটিকে উদ্ধার করতে আসা উদ্ধারকারী ট্রেনটিও (রিলিফ ট্রেন) উল্টে পড়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ অক্টোবর) সকালে পার্বতীপুর লোকোশেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রথমে দুটি লোকোমেটিভের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ইঞ্জিন দুটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এই উল্টে যাওয়া ইঞ্জিনগুলো উদ্ধারের জন্য যখন প্রথম উদ্ধারকারী ট্রেনটি কাজ শুরু করে, তখন অপ্রত্যাশিতভাবে সেই রিলিফ ট্রেনটিও উল্টে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এবং উল্টে যাওয়া রিলিফ ট্রেনসহ মোট তিনটি ইঞ্জিনকে উদ্ধার করার জন্য বর্তমানে ঈশ্বরদী থেকে

আরেকটি উদ্ধারকারী ট্রেন পার্বতীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। এই ঘটনায় রেলওয়ের স্বাভাবিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের