শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে তার অসামান্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক মনোনয়ন লাভ করেছেন। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা অনুপ্রাণিত শিশুদের এই পুরস্কারের জন্য মনোনীত করে। সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান সুদীপ্ত। তিনি ২০২৫ সালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। গত তিন বছর ধরে সুদীপ্ত উপকূলীয় অঞ্চলে শিশু অধিকারবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষাবঞ্চনার মতো গুরুতর সমস্যার বিরুদ্ধে গ্রামীণ এলাকাগুলোতে এবং অনলাইন প্ল্যাটফর্মে জোরালো সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তার সক্রিয় উদ্যোগে ইতোমধ্যে একাধিক বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে এবং বহু পরিবার তাদের সন্তানের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরো বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে চাই।” তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারের বার্তা পৌঁছে দিয়েছেন। একইসাথে, মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক সভার মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষায় আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ

করে চলেছেন এই তরুণ সমাজকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ