শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে পৃথক তিনটি স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, প্রথম মরদেহটি উদ্ধার করা হয় রাত সাড়ে ৯টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের আইল্যান্ডে অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারীকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে। দ্বিতীয় ঘটনা ঘটে তার কিছুক্ষণ পর, রাত পৌনে ১০টার দিকে। জাতীয় ঈদগাহ

মাঠের ফুটপাত থেকে আরও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তৃতীয় ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!