ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম প্রভাবশালী নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায়ের আদেশ প্রদান করেছেন বলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপক্ষ প্রতিবেদককে নিশ্চিত করেছে। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে SC ৩৬/৯ পেনাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্তক্রমে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে একই দণ্ড অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজি মামলায় এ দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিলো। দীর্ঘ শুনানি শেষে

আজ আদালত এ রায় প্রদান করে। মামলা সূত্রে জানা গেছে, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলাসহ হস্তান্তর করে। মামলায় দীর্ঘদিন শুনানি শেষে বিশেষ ট্রাইব্যুনাল- ২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজির অভিযোগে ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেয় আদালত। এ মামলার অপর আসামি সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

কিন্তু আসামি মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!