ডিসির স্বাক্ষর জাল করলেন প্রধান শিক্ষক! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

ডিসির স্বাক্ষর জাল করলেন প্রধান শিক্ষক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর ‘অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক এক চিঠিতে তিনি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) থেকে এক চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়ন বিষয়ক চিঠি চেয়ে পাঠানো হয়। সে অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহাকে প্রধান করে, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) নাজমুন নাহান নাঈম এবং সহকারী

কমিশনার (গোপনীয়) দীপ্ত চক্রবর্তীকে সদস্য করে একটি চিঠি প্রস্তুত করা হয়। পরে ঢাকা বোর্ডে পাঠানো অ্যাডহক কমিটির সুপারিশপত্রে জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের ভাষ্য- ‘আমি স্বাক্ষর জাল করিনি, স্ক্যান করে বসিয়েছি।’ তিনি জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে চিঠি প্রস্তুত করা হয়। কিন্তু চিঠিটি পাঠানোর সময় জেলা প্রশাসক (ডিসি) অসুস্থ থাকায় তার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহার সঙ্গে পরামর্শ করে জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে বসিয়েছি। পরবর্তীতে জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ

শাখা) নাজমুন নাহার নাঈম বলেন, তিনি (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) আমাদের মৌখিকভাবে জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে চিঠিটি ঢাকায় পাঠাতে হবে। এর বাইরে তার সঙ্গে আর কোনো কথা হয়নি। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা বলেন, আদর্শ বালিকা বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে ওই শিক্ষক আমার সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেছিলেন আমাকে কমিটিতে রাখা হবে কিনা এ নিয়ে। জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া আমি কেন ডিসির স্বাক্ষর স্ক্যান করে বসাতে বলব? এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, স্বাক্ষর জাল করার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত

জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!