ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার বিকালে ওমানের স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল। স্বজনরা জানিয়েছেন, ওমানের দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে বাংলাদেশি প্রবাসীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত সাতজনকে

মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের লাশ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে বিদেশের মাটিতে স্বজনের মৃত্যুর খবরে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সারিকাইত ইউনিয়নে নিহতদের বাড়িতে ছুটে আসছেন বলে জানা গেছে। বুধবার রাত ৯টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি, খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!