সন্দেহ থেকে হিমাগারে ডেকে নিয়ে নারী নির্যাতন, গ্রেপ্তার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

সন্দেহ থেকে হিমাগারে ডেকে নিয়ে নারী নির্যাতন, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার একটি হিমাগারের অফিস কক্ষে দুই নারীসহ তিনজনকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হিমাগারের মালিকের ছেলেমেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার সরকার কোল্ডস্টোরেজে এ ঘটনা ঘটে। হিমাগারের অফিসে ডেকে নিয়ে তাদের লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং একপর্যায়ে শরীরে সেফটিপিন ফুটিয়ে নির্যাতন করা হয়। এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান, হিমাগারের মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের অফিস কক্ষেই এই নির্যাতন চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই কোল্ডস্টোরেজে ভাঙচুর চালায়। এ সময় এলাকাবাসী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি ও সহযোগী

হাবিবাকে অফিসে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তিনি আরও জানান, তাদের পরিবারের সঙ্গে মোহাম্মদ আলী সরকারের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। তবে তার ছেলেমেয়েরা বিষয়টি ভালোভাবে নিতেন না এবং সন্দেহ করতেন যে ওই নারীর সঙ্গে মোহাম্মদ আলীর অনৈতিক সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকে ফোন করে ডেকে নিয়ে তাদের নির্যাতন করা হয়। নির্যাতনের শিকারদের মধ্যে এক তরুণ রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। বাকি দুই নারী তার খালাতো বোন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত তরুণের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। নির্যাতনের শিকার ওই নারী জানান, মঙ্গলবার সকালে ফোন

পেয়ে তিনি তার খালাতো ভাই ও ছোট বোনকে সঙ্গে নিয়ে হিমাগারে যান। সেখানে পৌঁছানোর পর মোহাম্মদ আলীর ছেলে আহসান উদ্দিন জিকো ও মেয়েরা তাদের ধাক্কা দিতে দিতে অফিস কক্ষে নিয়ে যান। পরে কর্মচারীদের সহায়তায় দরজা বন্ধ করে তাদের ওপর লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ওই নারী আরও অভিযোগ করেন, তাকে ও তার খালাতো বোনকে মোহাম্মদ আলীর দুই মেয়ে সারা শরীরে সেফটিপিন ফুটিয়ে নির্যাতন করেছেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দরজা খুলতে বললেও শুরুতে খোলা হয়নি। পরে দরজা খুললে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “নির্যাতনের ঘটনায় তিনজনের

বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!