রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ October, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৫ |
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ইউরোপের দেশ তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠিত হয় এবং একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশ এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে তুরস্ক

সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন। দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধিদলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান জানান, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আমরা আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্তকরণ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে চাই। তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে কাজ করতে চায় দিয়ানাত ফাউন্ডেশন। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা প্রত্যাশা করেন। উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে দেশের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান

করেন। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে অনুরোধ জানান তিনি। সাক্ষাৎকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়কারী, তুরস্ক দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার