সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫

সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ |
সুরা ইখলাস কোরআনে কারিমের ছোট একটি সুরা। এতে চমত্কারভাবে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয় ফুটে উঠেছে। আয়াত সংখ্যার বিবেচনায় ছোট হলেও মর্যাদা ও সাওয়াবের দিক থেকে কোরআনের এক তৃতীয়াংশের সমান। বিশেষভাবে এই সুরায় তাওহিদ তথা একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। এটি বিশেষ ফজিলতের অধিকারী সুরাসমূহের অন্যতম। হাদিস শরিফে এই সুরার অনেক ফজিলতের কথা এসেছে। বিশেষ কিছু ফজিলত উল্লেখ করা হলো: কোরআনের এক তৃতীয়াংশের সমান: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ খুদরি (রাযি.) বর্ণনা করেন, এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন, বারবার সুরা ইখলাস পাঠ করছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে, এ ছোট একটি সুরা বারংবার পড়া

তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০১৩) জান্নাতে অট্টালিকা নির্মাণ: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করে দিবেন। উমর বিন খাত্তাব (রা.) বললেন, হে আল্লাহর রাসুল, তাহলে তো আমরা অনেক অট্টালিকা লাভ করে ফেলব। রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা এর চেয়েও অধিক দানকারী, অতি পবিত্র।’ (আত তারগিব ওয়াত তারহিব, হাদিস: ২২৮৮) জান্নাতের সুসংবাদ: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আনাস (রা.) বলেন, আমি নবীজির কাছে বসা ছিলাম একজন লোক এসে

বলল, হে আল্লাহর রাসুল, আমার এক ভাই এই সুরাটি পড়তে ভালোবাসে, তখন নবী (সা.) বলেন, ‘তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও।’ (তাফসীরে ইবনে কাসির) ভালোবাসার কারণে জান্নাত: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘আনাস (রা.) বলেন, এক লোক বলল, হে আল্লাহর রসুল, আমি এই সুরাকে ভালোবাসি। নবীজি (সা.) বলেন, ‘তোমার এই সুরার ভালোবাসাই তোমাকে জান্নাতে পেৌঁছে দেবে।’ (তাফসির ইবনে কাসির) ডান দিক থেকে জান্নাতে প্রবেশ: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ডান কাতে শুয়ে সুরা এখলাস এক শবার পড়ে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাঁকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করো।’ (তাফসিরে ইবনে কাসির) ফেরেশতা জানাজায় শরিক

হওয়া: সুরা ইখলাস এত দামি সুরা, এক সাহাবি অধিক পরিমাণে এই সুরা পাঠ করার কারণে তাঁর জানাজায় ৭০ হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস শরিফে এসেছে, মুআবিয়া বিন মুআবিয়া মুজানি লাইসি (রা.) ইন্তেকাল করলে জিবরাঈল (আ.) ৭০ হাজার ফেরেশতাসহ নবীজির কাছে আগমন করেন। নবী কারিম (সা.) জিবরাঈল এবং এসব ফেরেশতাদের নিয়ে তাঁর জানাজায় শরিক হলেন। নামাজ শেষ হলে রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, হে জিবরাঈল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া এই উচ্চ মর্যাদা লাভ করেছে? জিবরাঈল (আ.) জবাবে বলেন, এই মর্যাদা লাভের কারণ হলো, সে দাঁড়িয়ে, বসে, হেঁটেহেঁটে সওয়ারিতে তথা সর্বাবস্থায় সুরা এখলাস পাঠ করতো। (মুজামে কাবির, হাদিস: ৭৫৩৭) এছাড়াও সুরা এখলাসের অনেক

ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের এই সুরা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, আমিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম