বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার গঠন করুক, ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা— বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে। ভারতের পররাষ্ট্র সচিব

উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয়। তিনি দুদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক ভিত্তিতে গঠিত। এই সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক বা ভূ-রাষ্ট্রীয় পরিবর্তন আসলেও সম্পর্ক টেকসই থাকবে। আমরা সবসময় উভয় দেশের জনগণের মানসিকতা ও সুবিধাজনক পরিবেশ বিবেচনা করে সহযোগিতা চালিয়ে আসছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ