আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারে নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে। দেশের হয়ে তিন ফরম্যাটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি অপেক্ষা করছেন শততম টেস্ট খেলার। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলে সামনে আসে এই ঐতিহাসিক সুযোগের বিষয়টি। সফরসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, এ ম্যাচেই শততম টেস্ট

খেলবেন মুশফিক। এর আগে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ শততম টেস্ট খেলেননি। ৯৮টি টেস্টে এখন পর্যন্ত মুশফিক করেছেন ৬ হাজার ৩২৮ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। তিনি এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই টেস্ট ক্রিকেটেই তার পুরো মনোযোগ। দুই টেস্ট শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল যাবে চট্টগ্রামে, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার