ভারতে কবে আসছেন নিজেই জানালেন মেসি, যেভাবে মিলবে টিকিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

ভারতে কবে আসছেন নিজেই জানালেন মেসি, যেভাবে মিলবে টিকিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার খোদ মেসি এমন গুঞ্জনে সিলমোহর দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেসি লিখেছেন, আমি সত্যিই আনন্দিত যে আগামী ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যেতে পারব। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, একটি প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার জন্য আনন্দের হবে। এসব আয়োজন অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরের ঐতিহাসিক স্টেডিয়ামে। এসব ইভেন্টের টিকিট শুধুমাত্র District অ্যাপে পাওয়া যাবে। ভারতের বড় তারকা ও শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গেও দেখা হবে। এর আগে গত পহেলা আগস্টে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়,

তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি। এই সফরেরই অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নিতে পারেন এক বিশেষ ক্রিকেট ম্যাচে, যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা। ফুটবল মাঠের জাদুকরকে এবার দেখা যাবে ক্রিকেট ব্যাট হাতে, যা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে। ম্যাচটি হতে পারে একটি ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে দেশটির নামী ক্রিকেটারদের সঙ্গে মাঠ ভাগ করে নিতে দেখা যাবে ফুটবলের ‘গোট’ মেসিকে। মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য

হবে কলকাতা, যেখানে তিনি ইডেন গার্ডেন্সে অংশ নেবেন এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে সংবর্ধিত করবেন। একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”। এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ফের মেসির পদার্পণ ভারতের মাটিতে। বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ফিফা

বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার