অবশেষে হাত মেলাল ভারত, তবে… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে হাত মেলাল ভারত, তবে…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, মাঠের ভেতরে যেমন, মাঠের বাইরে তেমনও। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের জয়ের পর এবার আলোচনার কেন্দ্রে ক্রিকেট নয়, বরং করমর্দন। ম্যাচ শেষে প্রথম ম্যাচের মতোই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় খেলোয়াড়রা, তবে করমর্দন করলেন কেবল আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে। ফলে হতভম্ব হয়ে গেল পাকিস্তান শিবির। এই দৃশ্য নতুন কিছু নয়। ঠিক এক সপ্তাহ আগেই গ্রুপ পর্বে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন ছিল, আবারও কি এমন কিছু ঘটতে যাচ্ছে? শেষ পর্যন্ত সুপার ফোরে সেই প্রশ্নের উত্তর মিলল—হ্যাঁ। টসের সময় সালমান আগার

দিকে হাত বাড়ালেন না সূর্যকুমার। বরং সরাসরি গেলেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর দিকে, এরপর করমর্দন করলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে। সূর্যকুমার তখন কেবল ম্যাচ নিয়ে কথা বললেন—পিচ, শিশির আর দলে বুমরাহ-চক্রবর্তীর ফেরার প্রসঙ্গ। করমর্দনের প্রসঙ্গে তিনি নীরব থাকলেন। পাকিস্তানের ১৭২ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই ছয় উইকেটে জেতে ভারত। তিলক বর্মার ব্যাট থেকে আসে জয়ের চার। ম্যাচ শেষ হতেই তিলক ও হার্দিক সোজা চলে যান ড্রেসিংরুমের দিকে। এরপর পুরো ভারতীয় দল বেরিয়ে এসে এগোল পাকিস্তানি খেলোয়াড়দের দিকে, কিন্তু হঠাৎ মোড় ঘুরিয়ে কেবল আম্পায়ারদের সঙ্গে হাত মেলালেন, তারপর ফিরে গেলেন নিজেদের ক্যাম্পে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনেই সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল

‘হ্যান্ডশেক ইস্যু’ নিয়ে। তিনি তখন হেসে উড়িয়ে দিয়ে বলেন, “আপনি অন্য কিছু বলছেন? আমাদের বোলিং নিয়ে বলছেন? আসল ব্যাপার হলো বল আর ব্যাটের লড়াই, পুরো স্টেডিয়াম ভরা, দেশের জন্য সেরাটা দেওয়াই গুরুত্বপূর্ণ।” দুই ম্যাচেই করমর্দন না হওয়ায় এখন এটি এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি হয়ে দাঁড়িয়েছে। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম—সবাই আলোচনায় মেতে উঠেছে এই বিতর্কে। মাঠের লড়াইয়ে ভারত যতই এগিয়ে থাকুক না কেন, মাঠের বাইরের এই আচরণ কেবল সম্পর্কের টানাপোড়েনকেই আরও স্পষ্ট করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন