এবার এনসিপি নেত্রীর পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এবার এনসিপি নেত্রীর পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে তিনি পদত্যাগ করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শামীমা সুলতানা মায়া জানান, নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শামীমা সুলতানা বলেন, ‘রাজনৈতিক জীবনে সবচেয়ে বড়

শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’ তবে তিনি জানান, তার এ সিদ্ধান্ত কারও প্রতি অভিযোগ কিংবা আঘাত করার উদ্দেশ্যে নয়। বরং তিনি নিজের বিবেক ও সততার জায়গা থেকেই সরে দাঁড়াচ্ছেন। পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে দলের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও দৃঢ় ভূমিকা রাখবে। পদত্যাগের কারণ প্রশ্নে মায়া বলেন, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদ বরাবর একটি অভিযোগ দিয়েছিলাম। এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো সুরাহা করেনি। তাই আমার মনে

হয়েছে এখানে থেকে আমার আত্মসম্মান ও নিজের সামাজিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার বেশ কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। আমরা অভিযোগগুলো যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি কেন্দ্রকে লিখিতভাবে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর কেন্দ্র কী সিদ্ধান্ত নেবে, সেটা তো কেন্দ্রের ব্যাপার। আমার ধারণা, হয়তো এজন্যই সে আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ