খেলা ছাড়ার আগেই চাকরি পেলেন উসমান খাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৫

খেলা ছাড়ার আগেই চাকরি পেলেন উসমান খাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৫ |
অস্ট্রেলিয়ান তারকা ওপেনার উসমান খাজা ক্রিকেট থেকে অবসরের আগেই পেয়ে গেলেন চাকরি। শুধু তাই নয়, ভবিষ্যতে রাজনীতিও করতে চান মুসলিম এই তারকা ক্রিকেটার। ৩৮ বছর বয়সী উসমান খাজার সঙ্গে চুক্তি করেছে ‘ফক্স ক্রিকেট’। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় দেখা যাবে উসমান খাজাকে। ধারাভাষ্য হিসেবে উসমান খাজা পাশে পাবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়, ডেভিড ওয়ার্নার এবং ব্রেট লির মতো তারকাকে। এ ব্যাপারে উসমান খাজা বলেন, ‘ওরা শিশু। একজনের মৃত্যুই যথেষ্ট উদ্বেগের। তা সত্ত্বেও সরকার ৮৮২৬ কোটি টাকা সাহায্য করেছে ইউক্রেনকে। কিন্তু গাজ়ার মানুষ সাহায্য পেয়েছেন ১১৪৭ কোটি টাকার।’ তিনি বলেছেন, ‘পশ্চিম সিডনিতে বেড়ে ওঠার সময় কঠিন সমস্যা পেরিয়ে আসতে হয়েছে। অস্ট্রেলীয় হওয়ার

জন্য যদি অস্ট্রেলীয়দের থেকেই কটাক্ষ শুনতে হয় তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি শ্বেতাঙ্গ নই। তার মানে এই নয় যে আমি অস্ট্রেলীয় নই। সারা জীবন আমাকে এই পরিস্থিতি সামলাতে হয়েছে।’ রাজনীতিতে অংশ নেওয়া প্রসঙ্গে উসমান খাজা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে আমি খুশি। আগামী দিনেও সম্পর্ক রাখতে চাই। তাই কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলতেই চাই না। তবে ফিলিস্তিনের গাজার শিশুমৃত্যু নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। লোকে বলে খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। কিন্তু ক্রিকেটের সূত্রেই অনেক রাজনীতিবিদকে চিনতে পেরেছি। রাজনীতিতে যোগ দেব কি না, তা নিয়ে হ্যাঁ বা না কিছুই এখন বলছি না। এখনও

নিশ্চিত নই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের