২১শে আগস্ট মামলায় খালাসের রায়: আওয়ামী লীগের তীব্র নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

২১শে আগস্ট মামলায় খালাসের রায়: আওয়ামী লীগের তীব্র নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল বিভাগে খালাস দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে আদালতকে “নগ্নভাবে ব্যবহার করে মানবতাবিরোধী ও ষড়যন্ত্রমূলক গণহত্যার রাজনীতিকে বৈধতা দেওয়ার নজিরবিহীন উদাহরণ” হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সমগ্র দেশবাসী সাক্ষী ছিল ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার, যেখানে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে চিরতরে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়িত হয়। এই ঘটনায় ২৪ জন নিহত হন এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও মানবেতর জীবন যাপন করছেন। আওয়ামী লীগ বলেছে, আদালতের এই রায় শুধু ন্যায়বিচারের পরিপন্থী নয়, বরং “হত্যা

ও ষড়যন্ত্রের রাজনীতিকে বৈধতা দেওয়ার এক অশুভ সংকেত।” দলটি অভিযোগ করেছে, বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি এক নির্মম প্রহসন। বিবৃতিতে আরও বলা হয়, এই রায় দেশের জনগণের মনে রাষ্ট্রের কার্যকরিতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিয়ে অবিশ্বাসের জন্ম দেবে। বিবৃতিতে আওয়ামী লীগ সতর্ক করেছে, “এমন তামাশাপূর্ণ রায় বাংলাদেশকে গভীর খাদের কিনারায় নিয়ে যাবে এবং রাষ্ট্র অকার্যকর হওয়ার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।” দলটি স্পষ্ট জানায়, মানবতাবাদী ও গণতন্ত্রপ্রেমী দেশবাসীকে সঙ্গে নিয়ে এই রায়ের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন চলমান থাকবে। ভবিষ্যতে বিচারহারা মানুষ একদিন ন্যায়বিচার পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। বিবৃতির শেষাংশে দলটি প্রতিজ্ঞা করে, “জাতির

ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের বিচার একদিন অবশ্যই বাংলার মাটিতে কার্যকর হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি