ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ August, ২০২৫

আরও খবর

বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায়

দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা

রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের

৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা

২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা

ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের

এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার

ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ August, ২০২৫ |
ইউনূস সরকারের অদক্ষতা ও ভঙ্গুর নীতির কারণে দেশের ব্যাংকিং খাত আজ ভয়াবহ সংকটে। গ্রাহকরা ব্যাংকে টাকা রেখেও নিজের অর্থ তুলতে পারছেন না—এমন পরিস্থিতি স্বাধীনতার পর আর কখনো দেখা যায়নি। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বশির আহমেদ (ছদ্মনাম) এক্সিম ব্যাংকের ধানমন্ডি শাখায় ২০২৩ সালে প্রায় ১৫ লাখ টাকা জমা রেখেছিলেন। সম্প্রতি ওমরা হজ পালনের উদ্দেশ্যে তিনি তিন লাখ টাকা তুলতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়া সম্ভব। ক্ষুব্ধ গ্রাহক খালি হাতে ব্যাংক থেকে ফিরে আসেন। সোশ্যাল ইসলামী ব্যাংকেও একই অবস্থা। কোনো এটিএম বুথে টাকা নেই, শাখায় সর্বোচ্চ ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এমনকি ব্যাংকের কর্মচারীরাও মাসের পর মাস বেতন পাচ্ছেন না। বর্তমানে শুধু

এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক নয়, একই ধরনের সংকটে পড়েছে আরও চারটি বেসরকারি ব্যাংক। অর্থাৎ অন্তত ছয়টি ব্যাংকে গ্রাহকেরা নিজের টাকাই তুলতে পারছেন না। কোথাও এটিএম বুথ সম্পূর্ণ অচল, কোথাও শাখা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকার বেশি দেওয়া হচ্ছে না। এটিএম বুথ থেকে তোলা যাচ্ছে না কোন টাকা। কর্মচারীরাও নিয়মিত বেতন পাচ্ছেন না। ফলে একদিকে গ্রাহকরা দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়ছে দ্রুত। অর্থনীতিবিদরা বলছেন, শেখ হাসিনার আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ থাকলেও সাধারণ গ্রাহকেরা নিয়মিত তাদের টাকা তুলতে পেরেছেন। দৈনন্দিন জীবনযাত্রা বা ব্যবসা-বাণিজ্যে এই ধরনের নগদ অর্থ সংকট

কখনো তৈরি হয়নি। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় দখলের পর পরিস্থিতি এমন পর্যায়ে নেমেছে যে, ব্যাংক কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ইউনূস সরকার শুরু থেকেই দাবি করে আসছে যে তারা ব্যাংকিং ব্যবস্থা সংস্কার করবে এবং শেখ হাসিনার সরকারের দুর্নীতি উন্মোচন করবে। কিন্তু বাস্তবে তারা ব্যাংক খাত সচল করতে ব্যর্থ হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সুনির্দিষ্ট কোনো প্রমাণও দেখাতে পারেনি। ফলে ইউনূস সরকারের বক্তব্য এখন কেবল ফাঁকা বুলি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন— “শেখ হাসিনার সময় ব্যাংকগুলোতে নানা অনিয়ম ছিল, তবে মানুষ অন্তত নিজের টাকা তুলতে পারত। এখনকার সরকার ব্যাংক খাতকে পুরোপুরি অচল করে ফেলেছে, অথচ কারও

দুর্নীতির প্রমাণও দেখাতে পারছে না।” ব্যাংকে টাকা রেখেও গ্রাহকরা তা তুলতে পারছেন না— এমন পরিস্থিতি মানুষের মধ্যে গভীর হতাশা ও আতঙ্ক তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, নগদ অর্থ না পেলে তারা পণ্য আমদানি করতে পারবেন না, ফলে বাজারে ঘাটতি তৈরি হবে। সাধারণ গ্রাহকরা বলছেন, চিকিৎসা, পড়াশোনা বা ধর্মীয় ব্যয় মেটানোই এখন অনিশ্চিত। অর্থনীতিবিদরা সতর্ক করছেন—যদি সরকার দ্রুত তারল্য সংকট সমাধান করতে না পারে, তবে ব্যাংকিং খাত ভেঙে পড়বে। এর প্রভাব পড়বে বিনিয়োগ, কর্মসংস্থান ও পুরো অর্থনীতিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় ১৫ মিনিটের হ্যাটট্রিকে ১,০০০ গোলের আরও কাছে রোনালদো পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের! টুঙ্গিপাড়ায় কলেজের রড-গ্রিল, নির্মাণসামগ্রী চুরির দায়ে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা অনিয়মের অভিযোগে শনিবার জামায়াতের বিক্ষোভের ডাক সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ