পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককে ‘গ্রেট প্রোগ্রেস’ হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসির ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ও পুতিন একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং ‘কিছু অগ্রগতি’ হয়েছে। তিনি বলেন, তিনি জেলেনস্কিসহ ইউরোপীয় অন্যান্য নেতাদের ফোন করবেন। তিনি উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং সেই চুক্তিতে তাদের সম্মতি প্রয়োজন। ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে’। তিনি বলেন, বৈঠকে ‘বড় অগ্রগতি (গ্রেট প্রোগ্রেস)’ হয়েছে, তবে ‘আমরা শেষ পর্যায়ে

পৌঁছাইনি’। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর আরও অগ্রগতি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি বলেন, আমি সবসময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অসাধারণ সম্পর্ক রাখি। তিনি তাদের বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন, তবে কিছু বিষয় এখনও সিদ্ধান্ত হতে বাকি আছে বলে জানান। তারপরও তিনি বলেন, আরও অগ্রগতি হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। ট্রাম্প বক্তব্যের শেষের দিকে বলেন, তিনি ‘সম্ভবত’ আবার পুতিনের সঙ্গে দেখা করবেন। তখন পুতিন ইংরেজিতে উত্তর দেন, ‘পরবর্তী বার মস্কোতে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’