ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দেওয়ায় মহেশখালী দ্বীপের আক্তার হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এর আগে বুধবার বিকালে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক

দপ্তর সম্পাদক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা আক্তার হোসেন বলেন, ‘মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।’ এমন বক্তব্য দেওয়ার পর মহেশখালী জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে এ ঘটনায় মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার সরকার পতনের পর বিজয় মিছিলে সন্ধ্যায় পৌরসভার বানিয়া সন্ত্রাসী হামলার শিকার হন মহেশখালী উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফি।

পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট মৃত্যু হয় তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম