আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেলো বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও অবনমন ঘটেছে বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ের ২০ দলের মধ্যে ৯ থেকে আবারও দশম স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজরা। ১০ আগস্ট পর্যন্ত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন অবস্থান উঠে এসেছে। মাঝে দেড় যুগ ধরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক অঙ্কের ঘরে ছিল বাংলাদেশের অবস্থান। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে আবার দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর বাংলাদেশ নয় নম্বরে উঠেছিল। হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তানেরও। ৪ থেকে ৫ নম্বরে নেমে গেছে সালমান আগার দল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে এ দুটিই পরিবর্তন। ৯ নম্বরে বাংলাদেশের জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৪

নম্বরে পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮, বাংলাদেশের ৭৭। আর ৪ ও ৫-এ থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে ১০৩ ও ১০২। এই মুহূর্তে ১২৪ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০৯। ২০২৭ সালে হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। ১৪ দলের সেই আসরে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি ১২টি জায়গার আটটি পূর্ণ হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে, চারটি বাছাইয়ের মাধ্যমে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে জায়গা করতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে হিসাব থেকে বাদ যাবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ৬

ও জিম্বাবুয়ে ১১ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ দল এখন ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও দশ নম্বরে আছে। টেস্টে আছে ৯ নম্বরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক