ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে ৪ কিলোমিটার যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে ৪ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ৪ কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ যানজটে বিপাকে পড়েছেন যাত্রীরা ও যানবাহনচালকরা। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সানারপাড় থেকে কাঁচপুর পর্যন্ত দূরপাল্লার এবং আঞ্চলিক বাসসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলছে বা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখার সময় (বিকেল ৪টা ৪০ মিনিট) পর্যন্ত যানজট অব্যাহত ছিল। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে বিক্ষোভ করেন। এতে করে মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের সূত্রপাত ঘটে। যানজটে দুর্ভোগের চিত্র যানজটে আটকে পড়া যাত্রী সজীব জানান, ‘৩৫ মিনিটেরও

বেশি সময় ধরে মাদানি নগরের ঢালে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি একচুলও নড়ছে না। এখনো বুঝতে পারছি না কী কারণে এই অবস্থা।’ আরেক যাত্রী তামিম জানান, ‘গুরুত্বপূর্ণ কাজে কচুয়া যাচ্ছিলাম। যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তা ফাঁকা ছিল, কিন্তু চিটাগাং রোড এলাকায় এসে যানজটে পড়েছি এবং অনেকক্ষণ ধরে আটকে আছি।’ স্থানীয় বাসচালকরা জানান, সকাল পর্যন্ত সড়ক স্বাভাবিক থাকলেও দুপুর ৩টার পর থেকে মৌচাক থেকে কাঁচপুর পর্যন্ত এলাকায় ধীরে ধীরে যানজট বাড়তে থাকে। পুলিশের পদক্ষেপ কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘বন্দর উপজেলার একটি কারখানার শ্রমিকরা পাঁচ মাসের বেতন না পেয়ে সড়কে অবস্থান নেন। বিষয়টি জানার পর আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত

করি এবং রাস্তা থেকে সরিয়ে দিই। এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?