ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেন পিটিআইর জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। তিনি বলেন, '১৪ আগস্ট স্বাধীনতা দিবসে ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় ধাপের বিক্ষোভ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে বিক্ষোভ করব।' ২ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান। কারাবরণের দ্বিতীয় বর্ষ

পূর্তি উপলক্ষে ইমরানের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার পথে নামেন পিটিআইয়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মোকাবিলায় সরকার বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করে। পিটিআই নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে। পেশোয়ারে এক বিক্ষোভ সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেন, 'পিটিআই ও ইমরান খানের আহ্বানে সাড়া দিয়েছে জনগণ। এখন থেকে প্রতিদিনই বিক্ষোভের আয়োজন করা হবে।' তিনি আরও জানান, ১৩ ও ১৪ আগস্টের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে দলীয় নেতৃত্বের পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’