বাগেরহাটে বিএনপির সম্মেলন ঘিরে সহিংসতা, আহত অন্তত ৫০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

বাগেরহাটে বিএনপির সম্মেলন ঘিরে সহিংসতা, আহত অন্তত ৫০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্নাসী বাজার ও আশপাশের এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে দীর্ঘদিন ধরেই সভাপতি পদে আব্দুল আলিম হাওলাদার ও সাজারুল ইসলাম সাজু সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে একপক্ষের নেতা-কর্মীরা অপর পক্ষের শীর্ষ নেতাসহ অন্তত ১১ জনকে মারধর করে। আহতদের কয়েকজন বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরদিন বিকেলে হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে পুলিশের অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের

মধ্যেই প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকজন সেখানে এসে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে সভাপতি প্রার্থী সাজুও গুরুতর আহত হন। বিকেল ৫টার দিকে সংঘর্ষ চরমে ওঠে। সন্নাসী বাজারে পুলিশ উপস্থিত থাকলেও দুই পক্ষ ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর চড়াও হয়। বাজারের প্রায় ২০টি দোকান ও আশপাশের কয়েকটি বসতঘরে ব্যাপক ভাঙচুর চলে। এমনকি পাশের ভবনের ছাদ থেকেও ইট ছোড়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছে, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিলাম। প্রতিপক্ষ অতর্কিতে হামলা চালিয়েছে।’ সাবেক যুবদল নেতা জাহিদুল

ইসলামও হামলার অভিযোগ করেন, ‘ভোটে পরাজয়ের ভয় থেকেই আমাদের উপর এ হামলা চালানো হয়েছে।’ ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা নতুন করে সহিংসতার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম