ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বিপুল সরকার নামের এক ব্যক্তি। তিনি ‘বিপুল সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে’র স্বত্বাধিকারী। ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- এজেন্সির হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ। মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বিপুল সরকার শনিবার রাতে ফ্লাইট এক্সপার্টের পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং

তার বাবা এম এ রাশিদ। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন টিকিট বিক্রেতা এজেন্সিসহ বহু গ্রাহক। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য ওই প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ করেছিলেন। এমন ১৭টি ভুক্তভোগী এজেন্সির আর্থিক ক্ষতির পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ দেশ ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তর-পশ্চিমাঞ্চলে ফসলহানির শঙ্কা ঢাকায় বৃষ্টির দেখা নেই, যেমন থাকতে পারে আজকের আবহাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঝুঁকিতে অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে মারল প্রেমিকা যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!