গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ |
দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাথেন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ড্রোসোপিগি গ্রামে দাবানলের কারণে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশে অবস্থিত দাহ্য পদার্থের কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪৫ জন দমকলকর্মী, ৪৪টি গাড়ি, ৭টি হেলিকপ্টার এবং ১০টি বিমান কাজ করছে। ক্রিওনেরি গ্রামে বসবাসকারী লোকজনকে অ্যাথেন্সের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে, আর ধোঁয়া ও দগ্ধজনিত কারণে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভাসিলিওস

ভাথরাকোগিয়ান্নিস জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি বন-এলাকা ও কৃষিজমিতে আগুন লাগে, যার মধ্যে ৪৪টি আগুন শুরুতেই নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনা শহরের কাছে বড় ধরনের দাবানলে তিনজন আহত হন এবং প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শনিবার সেখানে আরও ২৬টি জায়গায় নতুন আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া গ্রিসের এভিয়া দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে ১২৮ জন দমকলকর্মী, ২৯টি গাড়ি, ৬টি বিমান ও ৭টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জোরালো বাতাস তাদের কাজ ব্যাহত করছে। ত্রিয়াদা এলাকায় লোকজনকে সরে যেতে বলা হয়েছে, আগুনে দুটি ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচজন দমকলকর্মী আহত হয়েছেন। এভিয়ায় এই দাবানল চলতি মাসে শুরু হওয়া একাধিক বন ও জঙ্গলে

আগুনের মধ্যে সাম্প্রতিকতম। কিথিরা দ্বীপে কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কোস্ট গার্ডের তথ্যমতে, লিমনিওনাস সৈকত থেকে ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। মেসিনিয়া অঞ্চলেও, দক্ষিণ অ্যাথেন্সের ক্রিওনেরি ও সেল্লাস গ্রাম খালি করে ফেলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!