হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
ঋণের হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনায় সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৭০০ কোটি টাকায়। সংশোধিত হিসাবে আগের চেয়ে ঋণ বেড়েছে ৫৬ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার। স্থানীয় উৎসের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্র ও বাংলাদেশ ব্যাংক রয়েছে। অর্থ বিভাগের হিসাব মতে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থের যোগানে কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম আর্থিক সুবিধা নেয় সরকার। দায় হলেও এতদিন ঋণের হিসাবে তা দেখানো হতো না। এবার, নতুন পদ্ধতিতে অগ্রিম সুবিধাকেও ঋণ হিসাবে দেখিয়েছে অর্থ

বিভাগ। এর ফলে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে