এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এসময়, ডিএসইএক্সের সূচক বেড়েছে ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট। তবে, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা। আর বাজার মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকার ওপরে। বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৪দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। এতে, সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। এসময়, ডিএসইতে বেড়েছে লেনদেন। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৬৩৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৪১ লাখ

টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টি এবং অপরিবর্তিত ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অ্যাপেক্স স্পিনিং, দ্বিতীয় মনোস্পুল পেপার এবং তৃতীয় অবস্থানে রহিমা ফুড। অন্যদিকে, বিদায়ী

সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে লেনদেন হয় প্রায় ৩০৬ কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন