সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে জিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। সাগরিকার দারুণ পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন সাগরিকা। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নেপালের বিপক্ষে ম্যাচেই ফিরলেন সাগরিকা। আবারও ছড়ালেন হ্যাটট্রিকের আলো। দাপুটে জয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশ ধরে রাখল অপরাজিত থেকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। সবগুলো গোলই করেন সাগরিকা। চার দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে সেরা হল বাংলাদেশ। রানার্সআপ হল নেপাল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ম্যাচের শুরুতে। বিষন্ন আবহে শুরু হওয়া ম্যাচে শুরু থেকে নেপালের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। আক্রমণে নেতৃত্ব দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা। রাউন্ড রবিন লিগে নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে লাল কার্ড দেখেন সাগরিকা। নিষিদ্ধ হন তিন ম্যাচ। দ্বিতীয় মিনিটে সাগরিকার কাছের পোস্টে নেওয়ার শট লাফিয়ে কোনোমতে আটকান নেপাল গোলকিপার। একটু পর গোলমুখে বল পেয়ে পা ছোঁয়াতে পারেননি শান্তি মার্দি। নেপালের রক্ষণে চাপ ধরে রেখে অষ্টম মিনিটে গোল তুলে নেয় বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে নিখুঁত কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন সাগরিকা। অষ্টাদশ মিনিটে তালগোল পাকিয়ে

গোল হজম করতে বসেছিলেন মিলি আক্তার। বল তার হাত গলে বেরিয়ে যাওয়ার পর নেপালের মিনা দেউবার শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেপালকে চেপে ধরে ২০২৩ সালে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জেতা বাংলাদেশ। ৫২তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন সাগরিকা। এই গোলের রেশ থাকতেই হ্যাটটিক পূরণের উচ্ছ্বাসে ভাসেন সাগরিকা। মাঝমাঠ থেকে আসা লং ক্রস চিপ শটে গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও হ্যাটট্রিকের আনন্দে ডানা মেলেছিলেন তিনি। পায়ের কারিকুরিতে বল বের করে নিয়ে ৭৬তম মিনিটে গোলরক্ষকের পাশ দিয়ে লক্ষ্যভেদ

করে ব্যবধান আরও বাড়ান সাগরিকা। একটু পরই তাকে তুলে নেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। বাকিটা সময়ে ব্যবধান আর না বাড়লেও ঘরের মাঠে শিরোপা ধরে রাখার আনন্দ সঙ্গী হয় বাংলাদেশের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য