কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩১ জনকে আটক করা হয়েছে। ভ্রমণ ভিসার অপব্যবহার সন্দেহে তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন। এর আগে শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণের পরে ভ্রমণের পর্যাপ্ত শর্ত পূরণ না করতে পারায় মালয়েশিয়ায় প্রবেশে নিষিদ্ধ করা হয় তাদের। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টার্মিনাল-১ সন্দেহভাজন বিদেশিদের দেখে এক অভিযান পরিচালনা করে। ভ্রমণ শর্তের মধ্যে হোটেল বুকিং, ইমিগ্রেশন কাউন্টারের রিপোর্ট করতে ব্যর্থ হওয়া, মালয়েশিয়াতে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ কম থাকা উল্লেখযোগ্য। দর্শনার্থীদের মধ্যে অনেকে মালয়েশিয়ায় এক মাসে অবস্থানের কথা বললেও, তাদের

কাছে পর্যাপ্ত অর্থ ছিল না বলে জানায় কর্তৃপক্ষ। অনেকের কাছে মাত্র ৫০০ রিংগিত ছিল, তবে তারা মালয়েশিয়াতে এক মাসের অবস্থানের কথা জানায়। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) নীতিমালা অনুসারে বিদেশি দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিলে প্রমাণ করতে হবে যে, তারা দেশের জন্য বোঝা নন। একেপিএস জানিয়েছেন, তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়া পুরুষ ও ১ জন নারী। এ সময় এক কর্মকর্তা জানান, ঘুরতে আসা সব বিদেশি দর্শনার্থীদের মালয়েশিয়ায় পৌঁছানোর আগে তাদের ভ্রমণে আবাসন পরিকল্পনা এবং আত্মিক সংস্থান আসল এবং যুক্তিসংগত কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস কালিয়া-১) দেশের সীমান্ত

নিয়ন্ত্রণ রক্ষার জন্য যথেষ্ট সোচ্চার ও সতর্কতামূলক অবস্থানে রয়েছে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট