পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়ে পরীক্ষার্থী আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়ে পরীক্ষার্থী আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
চট্টগ্রামের পটিয়ায় কেন্দ্রে পরীক্ষা চলাকালে বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ সাগর (১৯) নামের এক পরীক্ষার্থী আহত হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর এ ঘটনা ঘটে। এ কারণে হল ছেড়ে হাসপাতালে নেওয়া হয় তাকে। সোমবার সকালে খলীল মীর ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রের হলে এ ঘটনা ঘটে। সে হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজে অধ্যয়নরত এইচএসসি পরীক্ষার্থী। সাগর উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে। ঘটনার পরপরই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে কেন্দ্রে ফেরে; কিন্তু তাকে মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থীকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া উপজেলা মেডিকেল অফিসার ডা. নওশাত

জানান, পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসা শিক্ষার্থী এখনো পটিয়া হাসপাতালে ভর্তি আছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফরহানুর রহমান পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে সাপে কাটার বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন, কেন্দ্র সাপে কাটা শিক্ষার্থীকে ইচ্ছা করলে মানবিক কারণে হলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ দিতে পারতেন। তিনি নিজ উদ্যোগে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা দেখবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার