তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
মূল পর্ব খেলার টিকিট মিয়ানমারকে হারানোর পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশের মেয়েদের সামনে দুটি রাস্তা ছিল – একটিতে আজই অপেক্ষা শেষ হয়ে যেত, অন্যটির জন্য অপেক্ষা করতে হতো আগামী ৫ জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। বাংলাদেশের মেয়েদের ইতিহাস গড়ার জন্য ঘণ্টা দুয়েকের বেশি অপেক্ষা করতে হলো না। মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্বে কিছুক্ষণ আগে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হলো, তাতেই নিশ্চিত হয়ে গেল, আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমারা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের সুযোগ পাওয়ার ঘটনা এটিই প্রথম। আজ বিকেলে র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে

হারিয়ে গ্রুপে সবার ওপরে উঠে যায় বাংলাদেশ। ঋতুপর্ণাদের সামনে তখন সমীকরণ ছিল দুটি। এক, সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হলেই আর কোনো অপেক্ষায় থাকতে হবে না, বাংলাদেশের মূল পর্বে জায়গা নিশ্চিত। আর আজ সন্ধ্যার ম্যাচটিতে র‍্যাঙ্কিংয়ে ৯২তম বাহরাইন তাদের চেয়ে ৪৯ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতে গেলে তখন বাংলাদেশের জন্য একটু কাজ বাকি থাকত, সে ক্ষেত্রে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে অন্তত ড্র করতে হতো বাংলাদেশকে। অবশ্য সেদিন হেরে গেলেও সমীকরণের মারপ্যাঁচে সুযোগ থাকত। অত মারপ্যাচের, এত অপেক্ষার আর দরকারই হলো না। ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানই দুবার এগিয়ে গিয়েছিল ৮৪ ও ৮৯ মিনিটে গোল করে,

তবে ৮৭ মিনিটের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে কোনোরকমে সমতা ধরে রাখে বাহরাইন। এতে বাংলাদেশকে আর আটকে রাখা গেল না। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট বাংলাদেশের। এই মুহূর্তে মিয়ানমারের পয়েন্ট ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে – গোলব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় বাহরাইন। গ্রুপের শেষ দিনে মিয়ানমার-বাহরাইন ম্যাচে মিয়ানমার জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। ওদিকে এ পর্যন্ত দুই ম্যাচে ৯ গোল দেওয়ার বিপরীতে মাত্র এক গোল খাওয়া বাংলাদেশের বিপক্ষে যদি সব হিসেবনিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুই ম্যাচেই ১০ গোল খাওয়া তুর্কমেনিস্তান জিতেও যায়, তখন বাংলাদেশের পয়েন্টও ৬-ই থাকবে। তবে পয়েন্টে সমতার ক্ষেত্রে যেহেতু মুখোমুখি লড়াইয়ের

ফলই প্রথমে বিবেচ্য, সে ক্ষেত্রে বাংলাদেশই গ্রুপ সেরা হবে! ২০২৬ সালের ৩ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে মেয়েদের ২১তম এশিয়ান কাপ। ১২ দলের এই টুর্নামেন্টে বাছাইপর্ব থেকে ৮ গ্রুপের সেরা আট দল সুযোগ পাবে, বাছাইপর্ব থেকে বাংলাদেশই সবার আগে টুর্নামেন্টে সুযোগ পাওয়া নিশ্চিত করল। স্বাগতিক অস্ট্রেলিয়া তো আছেই, এর পাশাপাশি সর্বশেষ এশিয়ান কাপের সেরা তিন দল চীন, জাপান ও সাউথ কোরিয়া বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়ে গেছে মূল পর্বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু