এসএসসি পরীক্ষার পর বাবা-মেয়ে একসঙ্গে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

এসএসসি পরীক্ষার পর বাবা-মেয়ে একসঙ্গে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
নাটোরের লালপুরে বাবা-মেয়ের একসঙ্গে এসএসসি পাশ করার পর এ বছর একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার কোনো বয়স নেই তার উজ্জ্বল দৃষ্টান্ত পিতা আব্দুল হান্নান ও মেয়ে হালিমা খাতুন। তারা পৃথক কলেজ থেকে এবারের এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিয়েছেন। আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরবর্তীতে আর লেখাপড়া করা হয়নি, নেমে পড়েন সংসার জীবনে। এরপর দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। প্রথমে তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হন এবং তার মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে এসএসসি

পাশ করেন। এমন খবর দৈনিক যুগান্তর এ প্রকাশিত হলে এলাকায় সারা পড়ে যায় এলাকাজুড়ে প্রশংসায় ভাসতে থাকেন আব্দুল হান্নান। এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে তার মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে দারিদ্রতার প্রভাব থাকলেও পড়াশোনার প্রতি বাবার প্রবল ইচ্ছা শক্তিই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। ‎তাদের প্রবল ইচ্ছে তারা বাবা মেয়ে একসঙ্গে মাস্টার্স পাশ করবেন। আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে। সংসার জীবনে তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার