টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। ব্যক্তিগত নয় দলের ভালোর জন্য অধিনায়কত্ব ছেড়েছেন বলে মন্তব্য করেছেন শান্ত, ‘টেস্টে আমি আর অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে চাই না। এটা ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি দলের ভালোর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিন ফরম্যাটে তিন অধিনায়ক ড্রেসিংরুমের পরিবেশের জন্য ভালো নয় এমন ভাবনা থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেছেন শান্ত, ‘আমি মনে করি, এটা দলকে সহায়তা করবে।

আমি বিগত কয়েকটা দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। আমি মনে করি, তিন আন্তর্জাতিক ফরম্যাটে তিনজন অধিনায়ক মানানসই নয়। আমি জানি না, বোর্ড বিষয়টা কীভাবে দেখবে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করবো। তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, জাতীয় দলে তিন অধিনায়ক হলে তা ম্যানেজ করা কঠিন। আমি চাইবো, এই সিদ্ধান্তকে কেউ আবেগতাড়িত মনে করবে না। আমি কোন কিছু নিয়ে হতাশও নই। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। দলের ভালোর কথা চিন্তা করেই আমি সরে গেছি।’ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-২০’র নেতৃত্ব নিয়ে আপত্তি ছিল না লিটনের। তবে শ্রীলঙ্কা সফরের

উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেয় বিসিবি। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চাওয়ায় এমনটা হয়েছে বলে দেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। এরপরই শান্ত টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, তার সিদ্ধান্তের বিষয়টি ক’দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়ে দিয়েছেন তিনি। শান্ত ২০২৩ সালের নভেম্বরে টেস্টের অধিনায়ক হন। দলকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়ে চার জয় ও একটিতে ড্র করিয়েছন তিনি। হেরেছেন বাকিগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু