তিন দিনে গাজায় ১৫ ইসরাইলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

তিন দিনে গাজায় ১৫ ইসরাইলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মাত্র তিন দিনের ব্যবধানে অন্তত ১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ধারাবাহিক হামলায় এই সেনারা প্রাণ হারান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এতে গাড়িতে থাকা ১৭ সেনার মধ্যে ৭ জন নিহত এবং বাকিরা গুরুতর আহত হন। এ হামলাটি ছিল একটি সুপরিকল্পিত ও নিখুঁত আক্রমণ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, একদিন আগেই (বৃহস্পতিবার) গাজা সিটির কেন্দ্রীয়

এলাকায় আল কাসামের ব্রিগেডের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন। একই সঙ্গে বিস্ফোরক রকেট দিয়ে ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলি বাহিনীর দু’টি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান ও একটি বুলডোজার। তারও একদিন আগে (বুধবার) দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় সংঘটিত আরেকটি হামলায় প্রাণ হারান আরও সাত ইসরায়েলি সেনা। নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা। আল কাসাম ব্রিগেডের ছদ্মবেশী যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্যবস্তু করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন অভিযান শুরুর পর, এত অল্প সময়ের মধ্যে এতজন সেনা নিহত হওয়ার ঘটনা এবারই প্রথম। বিশেষজ্ঞদের মতে, এটি ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা। ২০২৩ সালের

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সরকারি হিসেবে, এখন পর্যন্ত এই অভিযানে গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৬ হাজার ৩৬৫ জন, আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩৯ জন। বেশিরভাগ হতাহতই নারী ও শিশু। প্রায় ১৫ মাস টানা অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এই শান্তি স্থায়ী হয়নি। চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় অভিযান শুরু করে আইডিএফ। একইসঙ্গে খাবার ও ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রবেশে

কড়াকড়ি আরোপ করায় গাজায় শুরু হয়েছে ভয়াবহ মানবিক সংকট। হামাসের হাতে থাকা ২৫১ জিম্মির মধ্যে এখনো প্রায় ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে নতুন করে অভিযান জোরদার করছে ইসরায়েল। তবে সংঘর্ষ বাড়ায় জিম্মিদের জীবন আরও বিপন্ন হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পক্ষ কার্যকর সমঝোতায় পৌঁছায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ