ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো
মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন
৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া
কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত
জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর
ফিরলেন সাদমান, চাপে বাংলাদেশ
ঘাড়ে ২১১ রানের বোঝা। তবুও স্থির হতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। শ্রীলংকার বিপক্ষে এলোমেলো শট খেলতে গিয়ে ফিরেছেন এনামুল হক বিজয়। বিরতির পর নেমেই ব্যর্থ হয়েছেন সাদমান ইসলাম। দুই ওপেনার হারিয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত কলম্বো টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৭৯ রান পিছিয়ে টাইগাররা। ৩২ রান তুলতেই হারিয়েছে দুটি উইকেট। টাইগারদের ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে থামে স্বাগতিকরা। ধনঞ্জয়ারা পান দুশ ছাড়ানো লিড।
সেই রান শোধ করতে এসে ইনিংসের সপ্তম ওভারে ফেরেন বিজয়। নিজেকে হারিয়ে ফেরা ব্যাটারের ব্যাটে আসে ১৯ রান। অপর ওপেনার সাদমান ফেরেন ১২ রান করে। বিজয়কে নাকানিচুবানি খাইয়েছেন আসিথা ফার্নান্দো, সাদমানকে প্রবাদ জয়সুরিয়া।
দুই টপ অর্ডার হারিয়ে চাপে পড়া দলকে
টানছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুলের ২ রান, শান্ত খেলছেন ১ রানে।
টানছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুলের ২ রান, শান্ত খেলছেন ১ রানে।



