যুদ্ধের সময় সংহতি: বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

যুদ্ধের সময় সংহতি: বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
ইরান-ইসরাইল মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় ইরান দূতাবাস। আজ বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরায়েলের ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দার জন্য ইরান কৃতজ্ঞ। বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে আরও বলা হয়, বাংলাদেশী নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতির প্রকাশ এবং দৃঢ় অবস্থান ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের ভিসা: ‘পাবলিক’ থাকতে হবে সামাজিক অ্যাকাউন্ট ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি

আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল একটি বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও। আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি মোকাবিলায় জাতিগুলোর পারস্পরিক সংহতি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম