ইসরাইলের হামলায় ইরানে দুই মাসের শিশু, গর্ভবতী নারীসহ নিহত ৬১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

ইসরাইলের হামলায় ইরানে দুই মাসের শিশু, গর্ভবতী নারীসহ নিহত ৬১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
টানা ১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানে কমপক্ষে ৬১০ জন নিহত হয়েছেন এবং ৪,৭৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোমবার (স্থানীয় সময়) সর্বশেষ এ তথ্য জানান। তিনি জানান—নিহতদের মধ্যে ১৩ জন শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল মাত্র দুই মাসের। নিহতদের তালিকায় ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দু’জন ছিলেন গর্ভবতী। আহতদের মধ্যে এখনো ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে। কেরমানপুর আরও জানান— ৫ জন স্বাস্থ্যকর্মী নিহত, ২০ জন আহত হয়েছেন। ৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে। এর মধ্যে ৬টি জরুরি সেবা কেন্দ্র, ৪টি ক্লিনিক, ৯টি অ্যাম্বুলেন্স। ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন

পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও করেছে ‘প্রতিশোধমূলক অভিযান’। তবে বেসামরিক প্রাণহানির সংখ্যা এবং স্বাস্থ্য খাতের ক্ষতি এখন আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা এ পর্যন্ত ২৪ জন। আহত হয়েছেন অনেকে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর