সংকটে পড়বে বেসরকারি খাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

আরও খবর

তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য

জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা

ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়

দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম

সংকটে পড়বে বেসরকারি খাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
সরকার যদি ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণে যায়, তাহলে তা বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি কঠিন করে তুলবে বলে মনে করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান। তিনি বলেন, সরকার যদি এ পরিকল্পনা গ্রহণ করে তাহলে দেশে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। গতকাল রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে ‘বাজেট অন্তর্দৃষ্টি : চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ আলোচনার আয়োজন করে এমসিসিআই এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার। কামরান তানভিরুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হয়েছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ

উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, ঋণের উচ্চ সুদহার এবং এলডিসি উত্তরণের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ প্রেক্ষাপটে বাজেটের দিকনির্দেশনা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এমসিসিআই প্রস্তাবিত কয়েকটি কর সংস্কার বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পারকুইজিট সীমা ১০ থেকে ২০ লাখ টাকায় উন্নীত করা, উৎসে কর রিটার্নের সময়সীমা মাসিকের পরিবর্তে ত্রৈমাসিক করা এবং উৎসে কাটা ভ্যাট সমন্বয়ের সময়সীমা তিন থেকে ছয় করপর্যায়ে বাড়ানো। এসব সিদ্ধান্ত ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মত দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার, এমসিসিআইয়ের সিনিয়র

ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম ও ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান এফসিএ হাসান মাহমুদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল