এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
তিন বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এবং এক ব্যক্তিকে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে না রাখার বিধান রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার এনসিপির সাধারণ সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন পায় বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের নানা দিক তুলে ধরেন আখতার। এই নেতা বলেন, সারা দেশের কাউন্সিলরদের ভোটে স্বতন্ত্রভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুই বারের বেশি সাধারণ সম্পাদক কিংবা সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল সম্পন্ন করতে হবে। ‘কেন্দ্রীয়

সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক পর্ষদ নির্বাচিত হবে সারা দেশের কাউন্সিলরদের ভোটে যার সদস্য হবে ১১ থেকে ১৫ জন সদস্য, যেখানে অন্তত তিনজন নারী থাকবেন।’ কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের নির্বাহী কমিটি ও জেলা মর্যাদার কমিটির পাঁচজন করে সদস্য, উপজেলা এবং থানা পর্যায়ের কমিটির দুজন সদস্যের সমন্বয়ে গঠন করা হবে জাতীয় কাউন্সিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই

মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে ইসি। তবে এনসিপি এখনও নিবন্ধনের আবেদন করেনি। দলটি বলেছে, নিবন্ধনের আবেদন করার ব্যাপারেও শুক্রবারের সভায় সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমিন, সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম