ভারি বর্ষণ-সমুদ্রের জোয়ারে বাঁশখালীর বেড়িবাঁধে ভাঙন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

ভারি বর্ষণ-সমুদ্রের জোয়ারে বাঁশখালীর বেড়িবাঁধে ভাঙন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো মে থেকে জুন মাসের ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে লোকালয়ে লোনাপানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। সরেজমিন ঘুরে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়- উপজেলা ছনুয়া, শেখারখীল, সরলীয়া বাজার, বাংলা বাজার, পূর্ব বড়ঘোনা, মনকিচর, সরল, খানখানাবাদ, বাহারছাড়া, পুকুরিয়া, গণ্ডামারা এলাকায় ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানি ঢুকে এলাকায় বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে গেছে। এলাকাবাসীর দাবি, ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের লোনাপানি লোকালয়ে প্রবেশ করায় ফসল ও মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, মে ও জুন পর্যন্ত ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানি লোকালয়ে

প্রবেশ করে বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। শেখেরখীল বাজারের উত্তর পাশে ৩৫০ মিটার, সরকার বাজারের দক্ষিণ পাশে ৩০০ মিটার, সরকার বাজারের পাশে ২০০ মিটার, বাংলা বাজারের উত্তর পাশে চাম্বল এলাকায় ১০০ মিটার, গোদারপাড় চাম্বল এলাকায় ১০০ মিটার, আনন্দবাজার ছনুয়া এলাকায় ৭০০ মিটার, মধুখালী ২নং ওয়ার্ড ছনুয়া এলাকায় ৪৫০ মিটার, রেজাউল করিম ডক এলাকায় ১ কিলোমিটার, ছনুয়া ৭নং ওয়ার্ডে ১০০ মিটার, হাবাখালী ছনুয়া এলাকায় ১৫০ মিটার, সোনাইছড়ি ব্রিজের পাশে ১০০ মিটার, বরইতলী কুপ কাথারিয়া এলাকায় ১৫০ মিটার, সরল বাজার পশ্চিম পাশে ১ কিলোমিটার, সরল বাজার এলাকায় ১ কিলোমিটার ৭০০ মিটার, জালিয়াঘাটা শীলকুপ এলাকায় ১০০ মিটার, পশ্চিম মনকিচর নয়াঘোনা এলাকায় ৭০০ মিটার,

মনকিচর দক্ষিণপাড়া শীলকুপ ৩০০ মিটার, হামিদটেক পূর্বঘোনা গণ্ডামারা ৩০০ মিটার, খাটাখালী বাজারের পশ্চিম পাশে গণ্ডামারা ৩০০ মিটার, বাহারছাড়া ৭০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরিদুল আলম জানান, ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে পুকুরিয়া তেচ্ছিপাড়া শঙ্খ নদীর ভাঙনে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এলাকার বসতবাড়ি ও ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ভারি বর্ষণ জোয়ারের পানিতে খানখানাবাদ এলাকায় কয়েকটি স্পটে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে এলাকার কৃষি জমি ও মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল জানান, মে থেকে জুন পর্যন্ত ভারি বর্ষণ উপকূলের কিছু কিছু জায়গায় বেড়িবাঁধ

ভেঙে সমুদ্রের জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। আমরা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভাঙন এলাকা চিহ্নিত করে একটি তালিকা প্রণয়ন করেছি। তালিকাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ