ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার
মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ
আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়
নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে
চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
দুই পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি গ্রেফতার
বগুড়ায় গ্রেফতারের সময় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুরাদুন্নবী নিশান (২৭) অবশেষে ধরা পড়েছেন।
পুলিশের একটি বিশেষ দল চার দিন পর বুধবার গভীর রাতে তাকে সোনাতলা উপজেলার নওদাবগা এলাকা থেকে গ্রেফতারে করেছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে মুরাদুন্নবী নিশান একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। ওয়ারেন্টে ঠিকানা ঝোপগাড়ি লেখা থাকলেও তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামে বসবাস করেন। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ
অন্তত পাঁচটি মামলা রয়েছে। উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান মানিক (৪৫) গোপনে খবর পেয়ে ১৫ জুন বেলা ১২টার দিকে সাদা পোশাকে মোটরসাইকেলে নিয়ে নিশানের বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিশান একটি দোকানে ঢুকে পড়েন। তাকে সেখানে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে দুই পুলিশ সদস্যের শরীরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিকের হাত ও উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। এ ব্যাপারে ১৬ জুন সদর থানায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা
ও পুলিশ সদস্যদের ছুরিকাঘাতের মামলা হয়। এদিকে পুলিশের ওপর হামলার পর থেকে মুরাদুন্নবী নিশান বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। বুধবার রাত ৩টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার সোনাতলার নওদাবগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।