টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ জুন) রাতে নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ আদমের জোড়া ও নোয়াপাড়া বিএসপি সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবির লেদা বিওপি ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে একাধিক টহলদল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তীব্র বাতাস ও ঝড়-বৃষ্টির মধ্যে নাফ নদীর তীরে কৌশলগত অবস্থান গ্রহণ করে। গভীর রাতে দুজন ব্যক্তিকে চুপিসারে বেড়িবাঁধ অতিক্রমের চেষ্টা করতে দেখা গেলে বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে তাদেরকে বিভিন্ন দিক থেকে

ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে একপর্যায়ে তারা নদীর তীরের জলমগ্ন কেওড়া জঙ্গলে ঢুকে যায়। পরবর্তীতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্যরা সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে দীর্ঘ সময় তল্লাশি শেষে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত অবস্থায় দুইটি বস্তার ভেতর থেকে ১,১০,০০০ (এক লাখ দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা যায়, অপরাধীরা রাতের আঁধারে নদী সাঁতরে সীমান্তের ওপারে পালিয়ে গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জমা করার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ

সকল ধরনের অবৈধ কার্যক্রম নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ