মিথ্যা সাক্ষ্য দিতে এসে ফেঁসে গেলেন রতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

মিথ্যা সাক্ষ্য দিতে এসে ফেঁসে গেলেন রতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
১১ বছর আগের এক মাদক মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে এসে আদালতের কাছে ধরা পড়েছেন রতন নামের এক সাক্ষী। পরে তাকে সাত দিনের সেফ কাস্টডিতে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান পাটওয়ারী জানান, মামলাটি ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারের। দীর্ঘদিন কোনো সাক্ষী সাক্ষ্য দিতে না আসায় আদালত তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার বেলা ১১টায় আদালতের বিচারকাজ শুরু হয়। কোর্ট শুরুর ২/৩ মিনিট আগে এ সাক্ষী আদালতে হাজির হন। তাকে সাক্ষ্য দেওয়ার বিষয়ে ব্রিফ করা হয়। সবকিছু স্বীকার করে। তিনি বলেন, পরে এ সাক্ষী

সাক্ষ্য দিতে সাক্ষীর ডকে ওঠেন। পরে সাক্ষী দিতে গিয়ে বলেন ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। বিচারক তাকে জেরা করেন। আমিও তাকে প্রশ্ন করি। বললাম আমার কাছে সবকিছু স্বীকার করলেন, এখন বলছেন কিছু জানেন না। বিচারক তার কাছে জানতে চান, কি জানেন। তখন বলেন, কিছুই জানি না। তখন বিচারক জানতে চান, ঘটনার সময় কোথায় ছিলেন? বলেন, পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন। কোন কোন জায়গায় ড্রাইভ করে জানতে চাইলে বলেন, কিছু জানি না। ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের কাছে এবং আমাদের কাছে অনুমান হলো, সে সত্য গোপন করে সাক্ষ্য দিয়েছে আসামির কাছ থেকে বায়াস্ট হয়ে। পরে বিচারক বলেন, সেফ কাস্টডিতে থাকুক, ভালোভাবে জেনে আসুক।

তাকে সাত দিনের জন্য সেফ কাস্টডিতে পাঠানো হয়েছে। আগামী ২৫ জুন তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। জানা গেছে, ২০১৪ সালের ২৮ জুন রাত ৯টা ৪০ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন সনি সিনেমা হলের সামনে থেকে রতন, খোকন শেখও উপস্থিত লোকজনের সামনে ইমরান হোসেনের দেহ তল্লাশী করে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ওইদিনই মামলা করেন মিরপুর মডেল থানার এএসআই রাজ কুমার। মামলাটিতে তদন্ত করে একই বছরের ১৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন সংশ্লিষ্ট থানার এসআই মুনিরুজ্জামান। ১৫ সেপ্টেম্বর ইমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এখন পর্যন্ত মামলাটিতে ১০ জন সাক্ষীর মধ্যে তিন জন সাক্ষ্য দিয়েছে। ৪র্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসেন রতন। তিনি অভিযোগপত্রের দুই নম্বর সাক্ষী। রতনের বাড়ি বরগুনার তালতলী থানার ছোট ভাই জোড়া গ্রামে। এ দিকে রতনকে সেফ কাস্টডিতে পাঠানোর কথা শুনে আদালতে ছুটে আসেন তার ছেলে ও দুলাভাই। এ বিষয়ে রতনের দুলাভাই হারুন বলেন, আদালত থেকে এক পুলিশ সদস্য রতনের মাকে ফোন দিয়ে একথা জানায়। আমার শ্বাশুড়ি আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। মিরপুর থেকে ছুটে এসেছি। কী কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে আমরা কিছুই জানি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি নাগরিকত্ব-পাসপোর্ট আর নিরাপত্তার আশায় ১৬ মাসে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ