বান্দরবানে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

বান্দরবানে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ব্যবসায়ীর মো. ফয়সাল হোসেন। সোমবার (১৬ জুন) রাতে সাড়ে ৯টায় লেমুছড়ি থেকে অপহরণের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অপহৃত ব্যবসায়ী মো. ফয়সাল হোসেন জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন ফোরস্টার মার্কেটে একটি বিকাশ এজেন্টের দোকানের মালিকসহ বাজারে আরও ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও তিনি জেলা যুবদলের কমিটির সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন, সোমবার রাতে ফয়সাল তার দোকানের কর্মচারীকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানায় পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের আশঙ্কা পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে

থাকতে পারে। অপহৃত ফয়সাল জেলা যুবদলের কমিটির সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক। আমরা তার মুক্তি চাই। এ প্রসঙ্গে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, বাজারের এক ব্যবসায়ী অপহরণের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!