ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনও থামছে না- জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফারস এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার খবর অনুযায়ী, সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারীদের (ইসরায়েল) জন্য অত্যন্ত যন্ত্রনাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেন, গতরাতের সীমিত পদক্ষেপে এই সংঘর্ষ শেষ হচ্ছে না। ইরানের হামলা অব্যাহত থাকবে। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার (১৪ জুন) ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। দু’দেশই সেই রাত জুড়ে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। সংবাদ

প্রকাশিত হয়েছে যে ইরানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে এই হামলায়। এর মধ্যে রয়েছে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যুসংবাদ। অপর দিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুসংবাদও নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে অন্তত ৮০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩জন আশঙ্কাজনক এবং পরে তাদের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে যে আরও অনেকেই গুরুতর আহত হয়েছে, অপর দিকে অনেকে হালকা আঘাত বা মানসিক আতঙ্কে আছেন। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

অপর দিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে এর প্রকৃত সংখ্যা ১০০টিরও কম। আইডিএফ জানিয়েছে যে রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইরানে নিক্ষিপিত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এর ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় ও বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উড়তে শুরু করে। সংঘাতের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে - যা আরও বিস্তার লাভ করার আশঙ্কাও প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা