শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬

শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ |
নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। যে কারণে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তৃঞ্চা-সাবিনারা। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল চরম নাটকীয়তায় পরিপূর্ণ। একপর্যায়ে তো হারের শঙ্কায়ও দাঁড়িয়েছিল বাংলার মেয়েরা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ। ফলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা। অথচ, থাইল্যান্ডের ননথাবুরি হলে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। জামিয়াং চোডেনের গোলে এগিয়ে যায় ভুটান। তবে হাল ছাড়েনি বাংলার মেয়েরা। মাত্র দুই মিনিট পরই দূরপাল্লার এক দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান মাতসুশিমা সুমাইয়া। ফলে ১-১ গোলের ড্রয়ে বিরতিতে যায়

দুই দল। কিন্তু বিরতির পরই জ্বলে ওঠে ভুটান। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর গোলরক্ষকের ভুল পজিশনের সুযোগ নিয়ে সোনম নিজের দ্বিতীয় গোলটি করলে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে সাঈদ খোদারাহমির দল। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখনই ত্রাতা হয়ে আসেন দলপতি সাবিনা খাতুন। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে চমকপ্রদ এক ড্রিবলিংয়ের সৌজন্যে প্রতিপক্ষকে পরাস্ত করে ব্যবধান কমান তিনি। তাতেই ম্যাচে ফেরার রশদ পায় বাংলাদেশ। সেই সুযোগে তার কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সমতাসূচক গোলটি করেন মাসুরা পারভীন। হারতে যাওয়া ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাফ নারী ও পুরুষ ফুটসাল প্রতিযোগিতায়

মোট ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম