মধুমাসে রাজধানীর বাজারে ফলের বাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

আরও খবর

তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য

জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা

ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়

দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম

মধুমাসে রাজধানীর বাজারে ফলের বাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
মধুমাসে রাজধানীর বাজারে এসেছে বাহারি রকমের ফল। নানা সীমাবদ্ধতার মাঝেও সব শ্রেণিপেশার মানুষই এই সময় ফলের স্বাদ নিচ্ছেন। বাজারে পাওয়া যাচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, তালশাঁস, আনারস, লটকন, গোলাপ জাম, বেতফল, গাব, জামরুল, আতাফলসহ বিভিন্ন রকমের রসালো ফল। নানান ফলের পসরা উপেক্ষা করতে পারছেন না কেউই। বিক্রেতারা বেশি দাম হাঁকলেও সাধ্য অনুসারে সবাই ফল কিনছেন। ক্রেতারা জানান, মধুমাসে প্রচুর ফল বাজারে এসেছে। কিন্তু ক্রেতারা দাম ছাড়তে চাচ্ছেন না। তবে বিক্রেতাদের দাবি, আড়ৎ থেকে বেশি দামে ফল কিনতে হচ্ছে তাদের। তাই ফলের দাম বেশি খুচরা বাজারে। রাজধানীর পল্টন, কারওয়ান বাজার, শান্তিনগর, ও মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বর্তমানে বাজারে

ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে আম ও লিচু। বাজারে রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়াসহ বিভিন্ন জাতের আম এসেছে। সবগুলো আমই কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া একশ লিচু ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। কালোজাম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। প্রতিটি তাল ৩০-৪০ টাকা, আনারস ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর প্রায় প্রতিটি পাড়া-মহল্লা ও ফুটপাতে ভ্যানে করেও মৌসুমি এসব ফল বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতি পিচ কাঁঠাল ৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আল মাহমুদ নামের একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে ফলের দোকানে দেখা হয়। তিনি বলেন, পরিবারের ছোট ছেলে লিচুর আবদার

নিয়মিত করে তাই বেশি করে লিচু কিনেছি। আর আমার ব্যক্তিগত পছন্দ খিরসাপাত আম, সেটাও কিনেছি। আসমা বেগম নামের একজন গৃহিনী বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার সাধ্যের মধ্যে সব কিছু ক্রয় করতে হয়। তাই ছোট ছেলে-মেয়ের জন্য কিছু আম ও লিচু কিনেছি। তবে বাজারে ব্যাপক ফল থাকলেও সেই তুলনায় দাম বেশি। ফলের এই মৌসুমে অন্তত দাম একটু কম হওয়া দরকার। শান্তিনগর এলাকার ফল বিক্রেতা মুহসীন আলী বলেন, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে আম আসছে। আমের দাম তুলনামূলক কম। সব ধরনের আমের বিক্রিই ভালো। তবে অন্যান্য ফল আড়তেও দাম বেশি। তাই খুচরা বাজারে কম দামে বিক্রি সম্ভব হচ্ছে না। মিরপুর এলাকার ফল ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, দিনাজপুর

থেকে এক গাড়ি লিচু নিয়ে এসেছি। বাজারে লিচুর চাহিদা প্রচুর। ভালো দামে প্রচুর লিচু বিক্রি হচ্ছে। এছাড়া কিছু লোকজন কাঁঠালও কিনছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল