গলাচিপায় ১৪৪ ধারা, সংবাদ সম্মেলন ডাকলেন নূর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

গলাচিপায় ১৪৪ ধারা, সংবাদ সম্মেলন ডাকলেন নূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করেছে। এই আদেশ রবিবার সকাল ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গলাচিপার চর বিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এরপরই গলাচিপার বকুলবাড়িয়া বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর) চার ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে রাত ৩টার দিকে তিনি গলাচিপা শহরে পৌছান এবং বর্তমানে তিনি ডাকবাংলোয় অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর, হামলা ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে আছে সাধারণ মানুষ।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। ভিপি নূর বলেছেন, ‘আমাকে অবরুদ্ধ করে রেখেছিল বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা।’ তিনি আজ বিকেল সাড়ে ৩টায় গলাচিপায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এদিকে প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির নেতা হাসান মামুন বলেন, ‘চর বিশ্বাসে গণ অধিকার পরিষদের হামলায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। আমরা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে