হাতিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫
     ৫:৪৭ অপরাহ্ণ

হাতিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:৪৭ 115 ভিউ
নোয়াখালীর হাতিয়ায় পূর্ব ঘটনার জেরে বিএনপির দুগ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার সময় উপজেলার তমরোদ্দি বাজারে এ সংঘর্ষ হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন— তমরদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল, বিএনপির সমর্থক ও মাহাবুবের রহমান শামীমের অনুসারী সোহেল, সাহেদ, পয়েল এবং তমরদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেন— তমরদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাফুল, তমরদ্দি ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সাহেদ, তমরদ্দি ইউনিয়ন কৃষক দলের যুগ্মআহ্বায়ক মোশাদ, বিএনপির সমর্থক ও মাহাবুবের রহমান শামীমের অনুসারী রায়হান। জানা গেছে, গত ১০ জুন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী

কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের ঈদ পুনর্মিলনী সমাবেশে যাওয়ার পথে হাতিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের অনুসারীদের হামলা ও উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে ২৫ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত চারজনকে সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার দিকে পূর্বের ঘটনার জেরে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সমর্থিত অনুসারী হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর কবীর তমরুদ্দি ইউনিয়ন এলাকায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারীদের ওপর ধারালো দা, ছুরি, লাঠিসোটা

নিয়ে হামলা করে ১০ জনকে আহত করে। আহত সবাইকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা বলেন, তমরদ্দি ইউনিয়নে সাম্প্রতিক সময়ের ঘটনায় প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, পুরো হাতিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনিসংকেত। জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশকে যারা হুমকির মুখে ফেলছে, তারা মূলত সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া জরুরি। হামলায় আহত তাঁতি দলের তমরদ্দি ইউনিয়নের সভাপতি মো. শাহেদ বলেন, পূর্বের ঘটনার জেরে অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় আমিসহ

১০ জন নেতাকর্মী আহত হন। হামলাকারীরা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী। আমরা ন্যায় বিচার কামনা করছি। হামলার বিষয়টি অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, হাতিয়া উপজেলায় কিছু বহিরাগত লোকজন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আমাদের ঘাটের কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। আমাদের পক্ষ থেকে তাদের ওপর কোনো হামলা চালানো হয়নি। হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর শুনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আমাদের কাছে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক