সন্দ্বীপে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী হামলার আলামত দেখছে না পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

সন্দ্বীপে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী হামলার আলামত দেখছে না পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শিউলি আক্তার শিল্পী নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিউলি আক্তার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালের স্ত্রী। ৪ঠা জুন, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়ন এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। রাজনৈতিক সহিংসতা থেকে আত্মরক্ষায় গত বছরের ৫ই আগস্টের পর থেকে মশিউর আত্মগোপনে রয়েছেন। সহিংসতার শিকার শিউলি আক্তার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সাইফুর রহমান মিশু’র ফুপু হন। এ ঘটনায় কোনো সন্ত্রাসী হামলার আলাম পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী। ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, শিউলি আক্তার ফজরের নামাজের জন্য ওজু করতে বের হন। ওজু শেষে ফেরার

পথে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে গলায় বটির পোচ দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি গুরুতর আহত অবস্থায় চিৎকার দিয়ে উঠলে পড়া-প্রতিবেশিরা এগিয়ে আসেন। তখন তিনি তাদের জানান ৪-৫ জন মিলে তাকে গলা কেটে পালিয়ে গেছে। এসময় প্রতিবেশিরা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যান। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় প্রতিবেশিরা পুলিশে খবর দিলেও হাসপাতালে নেওয়ার সাহস পাননি। দীর্ঘ এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে রক্তক্ষরণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পুলিশ আসার পর স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। ভুক্তভোগী

হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সন্ত্রাসী হামলার আলামত পাওয়া যায়নি। আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন, ঝুঁকিতে রপ্তানি ও লাখো শ্রমিকের কর্মসংস্থান এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি